শিকড়ের সন্ধানে আমরা
শতবর্ষের আলোয় যাত্রা
পশ্চিম হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কলাপাড়া, পটুয়াখালী
শতবর্ষ পূর্তি উৎসব ২০২৬
প্রবাসীদের অনলাইনে নিবন্ধনের
নিয়মাবলি
·
বিশ্বের যে কোন প্রান্ত থেকে পশ্চিম হাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন
শিক্ষার্থীগণ এই লিংকে ক্লিক করে https://www.hazipur.online/reg_direct.php
নিবন্ধন করতে পারবেন।
·
নিবন্ধনের
শেষ তারিখ : ৩০শে নভেম্বর ২০২৬
·
নিবন্ধন করার পূর্ব
প্রস্তুতি হিসেবে নিজ ডিভাইসে নিবন্ধনকারীর ছবি (প্রধানত মুখমণ্ডলের) তুলে বা
আপলোড করে রাখবেন। এই বিকাশ নম্বরে (01715164959-Personal) নিচে নির্ধারিত নিবন্ধন ফি জমা দিয়ে ট্রানজিশন আইডি নম্বর অথবা নগদ অর্থ
দিয়ে ফি প্রদানের রশিদ নম্বর সংগ্রহ করে রাখবেন।
·
নিম্নবর্ণিত হারে নিবন্ধন ফি নির্ধারণ
করা হল
- দেশে-বিদেশে
অবস্থানরত চাকরিজীবী, ব্যবসায়ী এবং অপেক্ষাকৃত স্বচ্ছল
জন প্রতি ১০০০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
- ২০০০ টাকার
অধিক অনুদানসহ নিবন্ধন করলে কৃতজ্ঞচিত্তে সাদরে গৃহীত হবে।
- শিক্ষার্থী
ব্যতীত অনিবন্ধিত স্বামী/স্ত্রী বা অতিথির জন্য জনপ্রতি ১০০০ টাকা এবং সন্তানের
জন্য জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- প্রবাসে
অবস্থানকারীগণের নিকট আমাদের প্রত্যাশা একটু বেশি। বিবেচনার জন্য সবিনয় অনুরোধ করা হল।
·
ফরমের প্রতিটি ফিল্ড
নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সাথে পূরণ করবেন।
·
অনলাইনে নিবন্ধনকারীদের
‘ ম্যানুয়াল ফরম নং ও নিবন্ধনে সহায়তাকারীর নাম’ দেওয়ার প্রয়োজন নেই।
·
প্রতিটি ফিল্ড পূরণ
শেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে জমা দেওয়া নিশ্চিত করবেন।
·
আপনার প্রদত্ত তথ্য
যাচাই করে নিশ্চিত করা হলে আপনার মোবাইলে একটি নিশ্চিতকরণ ম্যাসেজ যাবে।
·
এই ম্যাসেজে আপনার জন্য
একটি নিবন্ধন নম্বর প্রদান করা হবে। এই
নিবন্ধন নম্বরটি বিশেষভাবে সংরক্ষণ করবেন। উৎসবের সকল সেবা পেতে এই নম্বরটি
প্রয়োজন হবে।
· এই প্রক্রিয়ায় কোন টেকনিক্যাল সহায়তা প্রয়োজন হলে হেল্প লাইনে (ইঞ্জি. মেহেদী হাসান -01755024166-WhatsApp) যোগাযোগ করবেন।






